প্রথম মঙ্গলে যাচ্ছেন ১৩ নভোচরী

১২ জানুয়ারি, ২০২০ ১৪:০৬  
২০৩০ সালে প্রথমবারের মতো মঙ্গলগ্রহে যাচ্ছে মানুষ। এই যাত্রায় প্রায় ১৮ হাজার আবেদনের মধ্য থেকে ১৩ নভোচারীকে বাছাই করেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর মধ্যে ৬ জনই নারী। অপরদিকে ১১ জন যুক্তরাষ্ট্রের ও দুইজন কানাডার। এদের মধ্যে ৮ জনই এসেছেন সেনাবাহিনী থেকে। ৫ জন এসেছেন অ্যাকাডেমি থেকে। নাসার পরিকল্পনা অনুসারে নভোচারীর দলের এক নারী সদস্য প্রথম নারী হিসেবে চাঁদে পা ফেলবেন ২০২৪ সালে। https://twitter.com/NASA/status/1215814345785061383 টেক্সাসে আয়োজিত এক অনুষ্ঠানে ওই নভোচারীদের নাম ঘোষণা করে এসব তথ্য জানান নাসার প্রশাসক জিম ব্রিডেনসটাইন। নাসা জানায়, ২০১৭ সাল থেকে প্রশিক্ষণ নিয়েছেন নির্বাচিত নভোচারীরা। প্রায় ১৮ হাজার আবেদনের মধ্য থেকে ১৩ জনকে বাছাই করা হয়। এরা যাত্রা করবেন টি-৩৮ জেড বিমানে। ১৯৫৯ সালে তৈরি করা নাসার প্রথম নভোচারী দলের নাম অনুসারে এই নভোচারী দলকে ‘মারকুরি ৭’ এর সিলভার পিন দেওয়া হয়। সফলতার সঙ্গে প্রথম স্পেস ফ্লাইট সম্পন্ন করার পর নভোচারীরা পাবেন স্বর্ণের পিন।